সংগৃহীত
বিনোদন

অভিষেকের কথায় কেন কাঁদলেন অমিতাভ

বিনোদন ডেস্ক

ভারতের প্রতিযোগিতামূলক টিভি শো ‘কন বনেগা ক্রোড়পতি ১৬’ তে ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ ওই পর্বে অমিতাভের সঙ্গে খেলবেন ছেলে। সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল ছেলের কথায় কেঁদে ফেলেছেন অমিতাভ বচ্চন।

এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। যেন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে। অবশ্য এই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বরিয়ার সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে।

এমন পরিস্থিতিতেই ‘কন বনেগা ক্রোড়পতি’র প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলছেন। জানাচ্ছেন, ‘বাবা, আমি জানি না এটি বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০টা বেজে গেছে, সকাল সাড়ে ৬টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যাতে আমরা আরাম করে ৮-৯টা অবধি ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তার সন্তানের জন্য কী কী করেন, কারণ উনি চুপচাপ করেন।’

ছেলের এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে বিগ বির। কষ্টমাখা মুখে হাসেনও। অভিষেকের কথা শুনে হাততালি দিয়ে ওঠেন সকলে।

সেই প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসলে অনেক নেটিজেন তাতে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, একেবারেই ঠিক। বাবা আর স্বামীর স্যাক্রিফাইস নিয়ে কেউ কিছু বলে না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একদম ঠিক। আপনাদের বাবা ছেলের জুটিকে দেখলে খুব ভালো লাগে।'

সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তার জীবন দেখার দৃষ্টিভঙ্গী পাল্টে দেয়।

যাদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।

আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা