সংগৃহিত
আন্তর্জাতিক

জেলেনস্কি ইউক্রেনের বৈধ শাসক নন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে মস্কো শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী, তবে সেই সংলাপ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হবে না।

এর কারণ প্রসঙ্গে পুতিন বলেছেন, সাংবিধানিক মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন।

শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো এ সময় তার পাশে ছিলেন।

পুতিন বলেন, ‘কিয়েভের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরুর ব্যাপারটি অবশ্যই কাণ্ডজ্ঞান ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। আমরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে চাই।’

‘কিন্তু কাদের সঙ্গে আমরা সংলাপ শুরু করব? আমি জানি এটা খুবই অদ্ভুত প্রশ্ন, কিন্তু একেবারে ভিত্তিহীন নয়। কারণ আমরা জানি যে ইউক্রেনের যিনি সরকার ও রাষ্ট্রপ্রধান, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তার নেতৃত্বাধীন সরকার এখন আর ইউক্রেনের বৈধ সরকার নয়।’

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে গত ২০ মে, সোমবার। তিনি অবশ্য গত বছর একটি ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে বলা হয়েছিল যে যতদিন ইউক্রেনে যুদ্ধাবস্থা থাকবে, ততদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের পদে থাকবেন।

আগামী মাসে সুইজারল্যান্ডে ‘শান্তি সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন এবং সেই সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

‘আমার মনে হয়, পশ্চিমা বিশ্বের এই সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য হলো কিয়েভের বর্তমান শাসকগোষ্ঠীকে আন্তর্জাতিক বিশ্বে বৈধ বলে ঘোষণা করা, যে শাসকগোষ্ঠী ইতোমধ্যে সাংবিধানিকভাবে মেয়াদোত্তীর্ণ। এটি আসলে একপ্রকার পিআর কর্মসূচি, কিন্তু আইনগত বা বৈধ নথির ক্ষেত্রে এসব পিআর কর্মসূচির কোনো মূল্য নেই,’ সংবাদ সম্মেলনে বলেন পুতিন। সূত্র : আরটি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা