সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে তীব্র গরমে ৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে তীব্র গরমে অসুস্থ হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা হিটস্ট্রোকে মারা গেছেন।

গত বৃহস্পতিবার রাজ্যটির তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। খবর রয়টার্সের। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ না হওয়ায় মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

রাজস্থানের বারমার শহরে গত বৃহস্পতিবার রেকর্ড ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেও তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

দেশটিতে সাধারণ নির্বাচন চলছে। রাজধানী দিল্লিতে শনিবার ষষ্ঠ দফার ভোট হবে। এরমধ্যে উত্তরাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওইদিন দিল্লির তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

ভারতে মে মাসে গ্রীষ্মকালীন তাপমাত্রা সর্বোচ্চে থাকা একটি সাধারণ বিষয়। তবে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর অস্বাভাবিক হারে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা