সংগৃহিত
আন্তর্জাতিক

খারকিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভের একটি ছাপাখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার এই হামলা চালিয়েছে রাশিয়া।

এর আগে, রুশ আক্রমণ প্রতিহত করার জন্য পশ্চিমা মিত্রদের পর্যাপ্ত সামরিক সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কয়েক মাস ধরেই ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এই শহরটিতে হামলা করছে রুশ বাহিনী। ১০ মে থেকে এর উত্তর দিকের আশেপাশের অঞ্চলের স্থল হামলা শুরু করেছে তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, খারকিভ এবং নিকটবর্তী লিউবোটিন শহরে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। সেগুলোর বেশিরভাগই পরিবহন অবকাঠামো এবং খারকিভের একটি বড় ছাপাখানায় আঘাত হানে। হামলার সময় সেখানে ৫০ জন মানুষ ছিলেন।

ঘটনাস্থলে সাংবাদিকদের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, ‘এখানে বা কাছাকাছি কোনো সামরিক স্থাপনা নেই।’ স্টেট রেলওয়ে কোম্পানি জানিয়েছে, এই হামলায় তাদের ছয় কর্মী আহত হয়েছেন। আঞ্চলিক শহর দেরহাচিতেও গাইডেড বোমা নিক্ষেপ করেছে রাশিয়া।

কর্মকর্তারা জানিয়েছেন, এতে ব্যক্তি মালিকানাধীন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে আরও ১৩ জন আহত হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা