ছবি: সংগৃহীত
রাজনীতি

জুলাই যোদ্ধাদের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

আমার বাঙলা ডেস্ক

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান নাহিদ। সেইসঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন।

নাহিদ বলেন, হয়তো ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাহউদ্দিন আহমদ এমনটা বলেছেন। জুলাই অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদ দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী- যার হাত কাটা গিয়েছিল, তাকে যখন ফ্যাসিস্টের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়- তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।

বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমদকে তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা