ছবি: সংগৃহিত
জাতীয়

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক চলাকালে মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমকে এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে প্রতিশ্রুত পাঁচটি নাম এখনো পাওয়া যায়নি, তবে তারা এক পর্যায়ে হয়তো নাম দেবেন এবং তখন তাদের সঙ্গেও আলোচনা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাম না দিলেও বিরোধী দলের পরামর্শ গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, তারা সরাসরি মিটিংয়ে এসে বা লিখিতভাবে পরামর্শ দিলে তা গ্রহণ করা হবে এবং সবসময় বিরোধী দলকে স্বাগত জানানো হবে।

কমিটির কাজে কোনো চ্যালেঞ্জ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটির সামনে চ্যালেঞ্জ নয়, বরং প্রত্যাশা রয়েছে এবং তারা উদার মনোভাব নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে চান। তিনি আরও বলেন, এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থানের পর জাতির প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ীই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা