ছবি: সংগৃহিত
সারাদেশ

অসুস্থ প্রবাসফেরত জামালকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী-সন্তানরা

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় রাতের আঁধারে অসুস্থ জামাল উদ্দিনকে (৪৯) রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর আগে নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করা জামাল উদ্দিন পরবর্তীতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, প্রবাসে উপার্জিত অর্থ তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছেন, তবে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যা নিয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরার পর তার চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারের অবহেলার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের রাস্তায় ফেলে যান স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা, এরপর বৃষ্টি শুরু হলে তিনি মানবেতর অবস্থায় পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য মোশাররফ মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী জানান, তিনি আগেই ভাইকে শ্বশুরবাড়িতে না যেতে সতর্ক করেছিলেন।

তবে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার দাবি করেন, কয়েক মাস আগেই তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং তার সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই, তবে জামাল উদ্দিন রাতে কীভাবে ওই এলাকায় পৌঁছালেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। স্থানীয়রা জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

গার্লফ্রেন্ডকে মেসেজ, জরিমানা ভারতীয় ক্রিকেটারকে

কয়েক দিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের এক সদস্য ম্যাচ চলাকালে...

গ্যাস সংকটে স্বস্তির খবর

টানা ২৫ দিনের তীব্র গ্যাসসংকটের পর দেশে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এলএন...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা