সংগৃহীত
শিক্ষা

জুলাই বিপ্লবের বীরত্ব-গ্রাফিতিযুক্ত ৪০ কোটি বই ছাপা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

এবার পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে একাত্তরে মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরো বৃহৎ পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্যবইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

জানা যায়, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি ১৬ লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার। যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৫০ কোটি টাকা। প্রতিটি বইয়েই আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবের ছোঁয়া।

অন্যান্য শ্রেণির মতো তৃতীয় শ্রেণির বাংলা বইয়েও ‘যত বিপদ তত ঐক্য’ শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১৯৫২ থেকে ২০২৪ সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি। জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাঁথা ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে।

এনসিটিবি বলছে, ইতিহাসবিকৃতি থেকে পাঠ্যবইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দীন আহমদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে।

এনসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল ইসলাম বলেন, যে গ্রাফিতিগুলো সার্বজনীন আবেদন সৃষ্টি করে, স্বপ্নের কথা বলে সেগুলোকে আমরা বইয়ে রেখেছি। ইংরেজি বইয়ে যেমন গ্রাফিতি নামে একটা আর্টিকেল রয়েছে, তেমনি ‘আমরা তোমাদের ভুলবো না’ এমন নামে একটি লেখাও পঞ্চম শ্রেণির বইয়ে রেখেছি।

তিনি আরো বলেন, স্বাধীনতার ঊষালগ্নে মেজর জিয়াউর রহমান মৃত্যু ও ভয় উপেক্ষা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ২৬ মার্চ একবার ২৭ মার্চ আরেকবার, সেগুলো বইয়ে আমরা উল্লেখ করেছি। পাশাপাশি ৭ মার্চের ভাষণ আমাদের জাতিকে প্রস্তুত করেছে, সেটিও বইয়ে থাকছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘জাতীয় দর্শন অনুযায়ী হবে আমাদের শিক্ষাক্রম। সে অনুযায়ী হবে পাঠ্যপুস্তক, যা বছর বছর পরিবর্তন হবে না। গুণগত মানসম্পন্ন কাগজে ছাপাতে হবে, যাতে একই বই আমরা ১০-২০ বছর ব্যবহার করতে পারি। তাহলেই ব্যয় কমে আসবে।’

এদিকে পাঠ্যবই থেকে বাদ পড়েছে বিগত সরকারের সময়কার অনেক গদ্য, পদ্য ও নিবন্ধ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা