সংগৃহিত
আন্তর্জাতিক

জামায়াতের সঙ্গে সরকারে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক: পিটিআই প্রধান ইমরান খান পাকিস্তান জামায়াতে ইসলামীর সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান।

তিনি ইমরানের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, দলীয় প্রধান তাদের নির্দেশনা দিয়েছেন, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে যেন কোনো ধরনের জোট গঠন না করা হয়। এর বদলে কেন্দ্রীয় সরকার গঠনে এমডব্লিউএমের সঙ্গে এবং খাইবার পাখতুন খাওয়ায় প্রাদেশিক সরকার গঠনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

পিটিআই জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করে। তবে পাকিস্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তথ্য সচিব কাইসার শরীফ সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের ব্যাপারে আজ ইসলামাবাদে পিটিআইয়ের সঙ্গে জোট গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। কিন্তু তারা এ ব্যাপারটি এখনো নিশ্চিত করেননি।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে আলোচনা করবে এবং পিটিআইকে এ ব্যাপারে অবহিত করবে।

জামায়াতের এ নেতা আরও বলেছেন, নির্বাচনের পরই দুই দল নিজেদের মধ্যে আলোচনা শুরু করে এবং ‘খাইবার পাখতুনখাওয়ায়’ সরকার গঠনে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনে ‘শর্তহীন ইতিবাচক’ সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দলীয় প্রতীক না থাকায় পিটিআইয়ের প্রার্থীরা এবারের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে পাকিস্তানের সংবিধানে রয়েছে, যেসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন; নির্বাচনের ফলাফল ঘোষণা করার ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো দলে তাদের যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।

কেন্দ্রীয় সরকার গঠনে যে এমডব্লউএমের সঙ্গে পিটিআই যোগ দিতে যাচ্ছে— সেটি জাতীয় পরিষদের নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে। কিন্তু পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু কোনো একটি দলে যোগ দিতে হবে। ফলে ইমরান খান একটি আসন পাওয়া এমডব্লিউএমের সঙ্গেই হাত মেলানোর নির্দেশ দিয়েছেন।

অপরদিকে ইমরান খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামীর ব্যানারে সরকার গঠনের কথা বলেছেন। সূত্র: জিও নিউজ, দ্য ডন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা