সংগৃহিত
শিক্ষা

জাবিতে প্রক্সি দিতে এসে শিক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সি ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদের পঞ্চম শিফটের পরীক্ষা চলাকালে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রের ১৩০নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে কক্ষ পরিদর্শক তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন।

আটককৃত সাগর হোসেন ওরফে রোহান ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আগে থেকে চুক্তি করে টাকার বিনিময়ে রাজশাহীর তানোরের মহির আলীর ছেলে টুটুল হাসানের পরিবর্তে এই পরীক্ষা দিতে আসেন তিনি৷ পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা অভিযুক্ত রোহানকে ঢাকার আশুলিয়া পুলিশ সার্কেলের হাতে তুলে ‍দিলে ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩(খ) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমানা করেন।

এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, আটককৃত রোহান প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়েছি। অপরাধের মাত্রা বিবেচনা করে আদালত তাকে শাস্তি প্রদান করবেন। এ ধরনের অপরাধে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা