পার্বত্য চট্টগ্রাম, রুমা থানা। ছবি: সংগৃহীত
অপরাধ
নিখোঁজের তিন পর উদ্ধার

জঙ্গলে মিলল লালরাম সাং বমের গলিত দেহ

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ময়ূরপাড়া এলাকার গভীর জঙ্গল থেকে লালরাম সাং বম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উদ্ধার করার পর মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহটি বম সোশ্যাল কাউন্সিলের (বিএমসি) নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়ূরপাড়ার উত্তর-পশ্চিমে প্রায় এক কিলোমিটার দূরের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ধারনা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়। পচনধরা অবস্থায় লাশটি পাওয়া যায়।

স্থানীয় বম সম্প্রদায়ের লোকজন মরদেহটি লালরাম সাং বমের বলে শনাক্ত করেন। তিনি রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের কেওক্রাডং পাহাড় পেরিয়ে মিয়ানমার সীমান্তসংলগ্ন চুংসংপাড়া এলাকার বাসিন্দা। চুংসংপাড়া থেকে ময়ূরপাড়ার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। স্থানীয়দের মতে, লালরাম সাং বম পেশায় ভাড়ায় মোটরসাইকেলচালক ছিলেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, নিহতের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দ্দী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও চুংসংপাড়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। পরে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বিএমসি-র কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর এলাকায় এক মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে...

চট্টগ্রামে পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যাল...

টানা ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্ব...

ফাগুন উৎসব: বসন্তের রঙে বাঙালির প্রাণের জাগরণ

আসছে বাংলা বর্ষপঞ্জির এক অনন্য মাস ফাল্গুন। শীতের স্থবিরতা কাটিয়ে প্রকৃতিতে য...

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা