সারাদেশ

চলন্ত বাসে লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি

নাটোরে রাজশাহীগামী একটি চলন্ত বাসে লুটপাট ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার রাতের এ ঘটনায় বাসের চালকসহ তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজশাহীর বোয়ালিয়া থানার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে ও বাসের চালক বাবুল আলী, রাজশাহীর সাধুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে ও বাসের সুপারভাইজার সুমন ইসলাম এবং রাজশাহীর পূর্ব কাঠালিয়া গ্রামের আঙ্গুর মন্ডলের ছেলে ও বাসের হেলপার মাহবুব মন্ডল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের আমলি আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, গত সোমবার রাতে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরো কয়েকজন যাত্রী ওঠেন। বাসটি টাঙ্গাইল পৌঁছালে নতুন ওঠা যাত্রীসহ আরও কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে ডাকাতেরা যাত্রীদের লুটপাট ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানি করে। এর পর মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায় তারা। পরের দিন গত মঙ্গলবার সকালে বাসটি নাটোরের বড়াইগ্রাম এলাকায় এলে যাত্রীরা বাসটি আটকের জন্য থানায় খবর দেয়।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায় থাকতে পারে। এ জন্য তাদেরকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেউ কোনো মামলা দায়ের না করলে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা