ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে নগরের কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাগমনিরাম এলাকার ব্যাটারিগলি এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, সকালে তিনি ভোট দিতে কেন্দ্রে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ছেলে শাকিল জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার বাবাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্...

পূর্বাচল নীলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ৫ দোকান

রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি দোকান প...

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নোয়াখালীর হাতিয়া হামলার স্বীকার হয়েছেন বাংলাদেশ টেলিভি...

তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী  

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস...

সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘সবাইকে অনুরোধ করব,...

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টায় দুই যুবক আটক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টায় কলাপাড়া পৌর শহরের ৬, ৭ ও ৮...

ঈদের মতো আনন্দ নিয়ে ভোট দিলাম: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা