ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ফিনজাল: তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দক্ষিণে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। শনিবার (৩০ নভেম্বর) তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এরই মধ্যে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোরের পাশাপাশি পুদুচেরিতে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যেই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে চেন্নাইয়ের বিমান চলাচলের ওপর। ইন্ডিগো এয়ারলাইন্স চেন্নাই বিমানবন্দরে সমস্ত কার্যক্রম স্থগিত করেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় এরই মধ্যে উত্তাল সমুদ্র ও উঁচু জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন এবং উঁচু জোয়ার শুরু হয়েছে।

এদিকে পুদুচেরি ছাড়াও চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়াও রানিপেট, তিরুভান্নামালাই, ভেলোর, পেরাম্বালুর, আরিয়ালুর, তাঞ্জাভুর, তিরুভারুর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম এবং কারাইকাল জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা জারি করা এলাকাগুলোতে শনিবার স্কুলকলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের (আরএমসি) পরিচালক ড. এস বালাচন্দ্রন বলেছেন, ঝড়ের কারণে টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে। উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে হিসেবে রাজ্যের কর্তৃপক্ষ এনডিআরএফসহ দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করেছে। এছাড়াও ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, নৌকা, মোটর পাম্প এবং গাছ কাটার মতো প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা