জাতীয়

কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক

কনকনে শীতের চাদরে ঢাকা পড়েছে রাজধানী। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, রয়েছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস বলছে, এমন আবহাওয়া থাকতে পারে আরো দুই-একদিন।

গত বুধবার দিবাগত রাত থেকে ঘনকুয়াশা পড়তে থাকে রাজধানীতে। সঙ্গে হিমেল হাওয়া থাকার কারণে বাড়তে থাকে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর কিছু সময়ের জন্য দেখা মিলেছিল সূর্যের। তবে এতে শীতের তীব্রতা খুব কমেনি।

শুক্রবার (২৪ জানূয়ারি) ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে। কুয়াশায় ভিজে গেছে রাস্তা। সকাল সোয়া ৯টার দিকেও দেখা মেলেনি সূর্যের। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তায় মানুষের আনাগোনা কম। যানবাহনগুলো সড়কে চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতি আরো এক-দুই দিন থাকতে পারে। ঘনকুয়াশার কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ, বাড়তে পারে গরমের অনুভূতি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা