বিনোদন

কবে আসবে ওয়েব সিনেমা ‘হাউ সুইট’

বিনোদন প্রতিবেদক

নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিনেমা ‘হাউ সুইট’। গত ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে এর মুক্তি পিছিয়ে গেছে। আসছে ঈদে এটি উন্মুক্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ’র পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়।

সিনেমায় অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদুর রহমান পাভেল।

কাজল আরেফিন অমি বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা। রোমান্টিক কোনো গল্প ভাবলেই চোখ বন্ধ করে আমার মাথায় অপূর্বর নাম চলে আসে। ফারিণের সঙ্গে এর আগেও কাজের অনেক অভিজ্ঞতা আছে। তাদের নিয়ে পরিপূর্ণ রোমান্টিক কমেডি সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, এটি দর্শকের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।’

অপূর্ব বলেন, ‘‘অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করবোুএটি ভেবে। তাছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এরকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক।’’

ফারিণ বলেন, ‘‘অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।’’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা