টেকলাইফ

কনটেন্ট কপি বন্ধে নীতিমালায় কঠোর হচ্ছে ফেসবুক 

টেকলাইফ ডেস্ক

ফেসবুকের কনটেন্ট নির্মাণ ও মনিটাইজেশন নীতিমালায় আসছে বড় পরিবর্তন। প্ল্যাটফর্মটিতে অন্যের ভিডিও কপি করে প্রকাশ করা, পরিচিত কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল নকল করা বা জনপ্রিয় কনটেন্ট অনুকরণ করে একই ধরনের ভিডিও বানানোয় এবার নিষেধাজ্ঞা আনছে মেটা।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ক্রমাগত ফিডে একই ধাঁচের কনটেন্ট দেখতে দেখতে বিরক্ত। একটি মিম বা রিল ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় তার অসংখ্য অনুকরণ। এতে মূলত নতুন ও মৌলিক কনটেন্ট গুলিয়ে যায়, যা নির্মাতাদের জন্যও হতাশাজনক।

মেটা জানিয়েছে, এই পরিস্থিতি ঠেকাতেই নতুন নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগেও প্ল্যাটফর্মটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেটা। চলতি বছরের এপ্রিল থেকে স্প্যাম লিংক ও কমেন্টের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। একই ধরনের পোস্ট ও কমেন্ট বারবার দেওয়ায় পাঁচ লাখের বেশি অ্যাকাউন্টের রিচ সীমিত করা হয়েছে। কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার সুযোগও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ ছাড়া অন্তত এক কোটি ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন নীতিমালায় বলা হয়েছে, যারা কপি করা কনটেন্ট প্রকাশ করবেন, তাঁদের আর মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে না। বরং যারা নিজস্ব চিন্তা ও মৌলিক আইডিয়া দিয়ে কনটেন্ট তৈরি করেন, শুধুমাত্র তারাই পাবে আয়ের সুযোগ ও মনিটাইজেশন পার্টনারের স্বীকৃতি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা