সংগৃহীত
টেকলাইফ

একটানা কত ঘণ্টা এসি চালানো উচিত?

আমার বাঙলা ডেস্ক

গ্রীষ্মের তীব্র দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসি ব্যবহার দিন দিন বারছেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তার উপর আবার এসির নানান সমস্যা দেখা দিতেই পারে। যা সার্ভিসিং করাতে বেশ খরচও হয়ে যায়।

অনেকেই সারাদিন অর্থাৎ একটানা ২৪ ঘণ্টাই এসি ছেড়ে রাখেন আবার কেউ ৮ কিংবা ১০ ঘণ্টা ব্যবহার করেন। কিন্তু জানেন কি একটানা বা অনেক সময় ধরে এসি চালানো আপনার জন্য বিপজ্জনক হতে পারে? কিছু সাধারণ ভুলের কারণে আপনার এসিতে আগুন পর্যন্ত ধরে যেতে পারে এবং বড় কোনো ক্ষতি হতে পারে?

অনেকেই মনে করেন যে, অল্প সময়ের জন্য বাইরে গেলে এসি বন্ধ করার দরকার নেই, যাতে তারা ফিরে এলেও ঘর ঠান্ডা থাকে। কিন্তু এই ধারণা একদম ভুল। একটানা চললে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, যা আপনার এসি মেশিনটির স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

এসি চালাতে কত সময় লাগে তা আপনার ঘরের আকার এবং এসির টনেজের উপর নির্ভর করে। ১ টনের এসি (ছোট ঘর) ৮ থেকে ১০ ঘণ্টা এবং ১.৫ বা ২ টনের এসি (বড় ঘর) ১০ থেকে ১২ ঘণ্টা একটানা চালানো উচিত। এরপর, এসিকে কিছুটা বিশ্রাম দেওয়া প্রয়োজন।

যদি এসি ক্রমাগত চালু রাখা হয়, তাহলে এটি গরম হতে শুরু করে। কম্প্রেসার অতিরিক্ত লোড হয়ে যায়, ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে যায় আবার বিদ্যুৎ খরচ বেড়ে যায়। আর যদি আপনি মনে করেন যে এসি শুধু একটা মেশিন মাত্র, এটাকে কেন আর আরাম দেওয়ার দরকার, তাহলে কিন্তু খুব ভুল করছেন।

যদি আপনি বিরতি না দিয়ে এসি চালাতে থাকেন লাগাতার, তাহলে এসিটির কম্প্রেসারে আগুন ধরে যেতে পারে আচমকা। এমনকি এসির প্লাস্টিকের বডি গলে যেতে পারে।

একটানা দীর্ঘক্ষণ ও মাত্রাতিরিক্ত এসি চললে তা আগুন লেগে যাওয়ার মতো ঝুঁকি তৈরি করতে পারে এবং এখানেই শেষ নয়, এসির এই জাতীয় ভুল ব্যবহার গোটা বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার ক্ষতি করতে পারে। তাই মাঝে মাঝে এসি বন্ধ করুন এবং এসি মেশিনটিকে ঠান্ডা হতে একটু সময় দিন।

এই বিপদগুলি এড়াতে আপনার কয়েকটি বিষয় মনে রাখা উচিত। বাইরে বেরোনোর সময় মনে করে এসি বন্ধ করে দিন, সময়ে সময়ে টাইমার সেট করুন যাতে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

ঘরটি মোটা পর্দা ইত্যাদি দিয়ে এই গরমের সময় তাপ অন্তরক রাখুন যাতে ঠান্ডা বাইরে না যায়। নিয়মিত এসি সার্ভিস করুন। এসি ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন যে কেবল ঠান্ডা বাতাস পাওয়াই যথেষ্ট নয়, বুদ্ধির সঙ্গে সঠিক নিয়মে এসি চালানোও গুরুত্বপূর্ণ।

যদি আপনি এসি মেশিনটির ব্যবহারের ক্ষেত্রে অসাবধান থাকেন, তাহলে এমন একটা সময় আসতে পারে যখন হয়ত আচমকা আগুন ধরে যেতে পারে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বো...

১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশ...

নারায়ণগঞ্জে এএসআই ছিনতাইয়ের শিকার, পিস্তল লুটের পর উদ্ধার; গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত অবস্থায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপ...

‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্য...

ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু কি নিহত ?

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান...

যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকো...

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহী...

নীলফামারীতে হাসপাতাল সমাজসেবার প্রতিবন্ধকতা নিয়ে সেমিনার

নীলফামারীতে ‘দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপ...

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্...

এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা