সারাদেশ

রায়পুরায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ১৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সোমবার (২১ জুলাই) ভোরের দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে হওয়া এ সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সংশ্লিষ্টরা বলছেন, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত মোমেনা বেগম সায়দাবাদ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধরা হলেন, সায়দাবাদ গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫) ও আলম মিয়ার ছেলে রানা (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। দুপক্ষ একাধিকবার মারামারি ও হামলায় জড়িয়েছে। হয়েছে একাধিক মামলাও।

পূর্বের বিরোধ ও আধিপত্য নিয়ে সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা টেঁটা, বল্লম, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হানিফ সমর্থকদের উপর হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। করা হয় গুলিও। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ মোমেনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজানা আরও বেড়ে যায়।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ প্রতিবেদন লেখা পযর্ন্ত দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর ঘোষ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের সদস্যরা সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী মারা গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা