সংগৃহিত
বিনোদন

কংগ্রেস থেকে প্রার্থী হচ্ছেন নেহা শর্মা!

বিনোদন ডেস্ক: গ্ল্যামার দুনিয়ার তারকাদের রাজনীতিতে আসা নতুন নয়। এবার এই তালিকায় অভিনেত্রী নেহা শর্মার নাম শোনা যাচ্ছে। বিহার থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন নেহা, এমনই জল্পনা তুঙ্গে। অভিনেত্রীর বাবার মন্তব্যেই এই জল্পনার সূত্রপাত।

বিহারের মেয়ে নেহা ফ্যাশন টেকনোলোজি নিয়ে পড়াশোনা করেছেন। পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। নেহার বাবা অজয় শর্মা বিহারের কংগ্রেস নেতা, আবার ভাগলপুরের বিধায়ক।

সম্প্রতি অজয় শর্মা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “ভাগলপুরকে একটা শক্ত ঘাটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত, যখন আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। যদি আমরা এই আসন পাই তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলব, হয় আমি লড়ব নাহলে আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রার্থী হতে পারে। দেখা যাক কী হয়।”

প্রসঙ্গত, তেলুগু সুপারস্টার রামচরণের বিপরীতে গ্ল্যামার দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন নেহা। ছবির নাম ছিল ‘চিরুথা’। হিন্দি সিনেমায় নেহার সফর শুরু হয় ইমরান হাসমি অভিনীত ‘ক্রুক’ সিনেমার মাধ্যমে। এর পর ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘তুম বিন ২’, ‘মুবারকান’, ‘তানহাজি’র মতো সিনেমায় অভিনয় করেছেন নেহা।

গত বছর নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘জোগিরা সারা রা রা’ সিনেমায় দেখা গেছে নেহাকে। কিন্তু এরপর আর অভিনেত্রীর ঝুলিতে তেমন কোনো সিনেমা দেখা যাচ্ছে না। সেই কারণেই কি এবার রাজনীতির ময়দানে নামছেন বলিউড সুন্দরী? উঠছে এমন প্রশ্ন।

এদিকে স্বরা ভাস্করেরও কংগ্রেসের হয়ে ভোটে লড়ার জল্পনা শোনা যাচ্ছে। রাজনীতির মাঠে অনেক দিন আগেই নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী তথা সমাজসেবিকা।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাকে বরাবর গর্জে উঠতে দেখা গেছে। এবার নাকি সরাসরি ভোটের ময়দানে নামবেন স্বরা। রটনা, রাহুল গান্ধীর সঙ্গে এই নিয়ে তার একপ্রস্থ আলোচনাও হয়ে গেছে। তবে স্বরা এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা