সংগৃহিত
বিনোদন

হাসপাতালে সব্যসাচী চক্রবর্তী

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ সূত্রে জানা গেছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল (১৯ মার্চ) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার হঠাৎ বুকে ব্যথা শুরু হয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর। তাকে তখনই তাকে দ্রুত ফর্টিস হাসপাতালে ভর্তি করা। এরপর সেখানে চিকিৎসা করে তার হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে।

চিকিৎসকেদের পরামর্শে তার বুধবার (২০ মার্চ) বাইপাস সার্জারি করা হবে। আপাতত তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিনেতার অসুস্থতায় চিন্তায় টলিপাড়া। কিন্তু পরিবারের পক্ষ থেকে এখনো কিছু প্রকাশ করা হয়নি।

অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে সম্প্রতি তার নাতি ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবিতে দেখা যায়। সব্যসাচীর বড় ছেলে গৌরব চক্রবর্তী ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীর। নাতির অন্নপ্রাশনের তদারকিতে ছিলেন ঠাকুর্দা।

নাতির সঙ্গে এক ফ্রেমেও দেখা মেলে তার। ছবি সন্দীপ রায়ের সঙ্গেও তাকে দেখা যায়। তার কিছুদিন আগেই সন্দীপ রায়ের ছেলের রিসেপশনের পার্টিতেও দেখা মিলেছিল বর্ষীয়ান অভিনেতার। এখন অনুরাগীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

কলকাতা টেলিভিশনে ‘তেরো পার্বণ’ ধারাবাহিকে ১৯৮৭ সালে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন তপন সিনহার পরিচালনায়। কিংবদন্তি পরিচালকের সঙ্গে ১৯৯২ সালে ‘অন্তর্ধান’ সিনেমা দিয়ে যাত্রা করেন তিনি। পর্দায় ‘ফেলুদা’ বলতে এখনো তার মুখ মনে করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা