সংগৃহিত
আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগার থেকে পালিয়েছে ৪৮ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগার থেকে অন্তত ৪৮ জন বন্দি পালিয়েছে। দেশটির সরকারি একটি নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের কারাগার থেকে অন্তত ৪৮ জন বন্দী পালিয়ে গেছেন। দেশটির প্রিজন এজেন্সি এসএনএআই গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

এসএনএআই এক বিবৃতিতে বলেছে, গত রোববার জাতীয় পুলিশ ও সশস্ত্র বাহিনী যখন কারাগারে অনুসন্ধান অভিযান চালায়, তখন বন্দি পালিয়ে যাওয়ার ‘প্রমাণ’ পাওয়া যায়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে পাঁচজনকে আবারও আটক করা হয়েছে।

এসমেরালদাস কারাগারে রোববারের অভিযানটি ছিল দেশের সব কারাগারে সশস্ত্র বাহিনীর একযোগে অভিযানের অংশ। গত সপ্তাহে বেশ কয়েকটি কারাগারে দাঙ্গা শুরু হওয়ার পর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছিল।

গত ৮ জানুয়ারি, ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর গুয়াকিলের একটি কারাগার থেকে মাদক চক্রের কুখ্যাত নেতা ফিটোর পালিয়ে যাওয়ার পর কয়েকটি কারাগারে দাঙ্গা শুরু হয়। এ ঘটনায় মাদক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

৯ জানুয়ারি, মাদক মাফিয়ারা পাল্টা হুমকি দিয়ে বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা, গাড়ি বোমা বিস্ফোরণ ও পুলিশ অপহরণসহ দেশজুড়ে সহিংস কার্যকলাপ শুরু করে।

সরকারি তথ্যমতে, নিরাপত্তা বাহিনী ৯ জানুয়ারি থেকে গতকাল সোমবার ১৫ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৪৬১টি অভিযান চালিয়ে সন্ত্রাসবাদের অভিযোগে ১ হাজার ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা