সংগৃহিত
খেলা

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক: ইনজুরির সঙ্গে মেসির লড়াইটা পুরনো। সুস্থ হয়ে উঠলেও গুরুত্বপূর্ণ ম্যাচ বাদে তাকে পুরো ম্যাচে খেলাচ্ছে না ক্লাব কিংবা জাতীয় দল। কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচেও নামলেন বদলি হিসেবে। তবে তার আগেই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। তার একমাত্র গোলে প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় ভোরে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম মিনিট থেকেই ডি মারিয়া এবং জুলিয়ান আলভারেজকে দেখা যায় হাই প্রেস করে আক্রমণাত্মক ফুটবল খেলতে। অন্য দিকে রক্ষণ জমাট করে আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে রাখার চেষ্টা করে ইকুয়েডর।

আর্জেন্টিনা প্রথম সুযোগটি পায় ম্যাচের ১৯ মিনিটে, দুই মিনিটে বাদে আরেকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৩০ মিনিটে গোলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এবারও হতাশ হতে হয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের। গোল না পেলেও একের পর এক আক্রমণ করে যায় তারা। ফলাফল আসে ম্যাচের ৪০তম মিনিটে।

রুদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান রোমেরো পাস দেন ডি মারিয়াকে। দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন কোপা আমেরিকার পর অবসর নিতে যাওয়া এই উইঙ্গার। ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিলেন এ আর্জেন্টাইন তারকা। তবে ফ্রি-কিকে তার শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সাইডলাইনের কাছাকাছি জায়গায় গা গরম করতে দেখা যায় মেসিকে। ৫৬ মিনিটে দর্শকদের হর্ষধ্বনির মধ্যেই ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে চেনা চেহারায় ছিলেন না। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা