সংগৃহিত
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সাইমন

আন্তর্জাতিক ডেস্ক: সাইমন হ্যারিসকে ‘ফাইন গেইন’ পার্টির নেতা ঘোষণা করার পর তিনি বাবা-মাকে আলিঙ্গন করেন

আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ‘ফাইন গেইল’ পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী সাইমন হ্যারিস (৩৭)।

বিবিসির খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে পদত্যাগের ঘোষণার পর সাইমনই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একমাত্র প্রার্থী ছিলেন। তিনি দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এর আগে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন লিও ভারাদকার, তিনি ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রীর আসনে বসেন।

গত বুধবার (২০ মার্চ) রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান ভারাদকার। তিনি জানান, আয়ারল্যান্ডের নেতৃত্ব দেয়ার জন্য নিজেকে আর ‘সেরা উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি।

রোববার (২৪ মার্চ) ফাইন গেইল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়।’

সাইমান হ্যারিস তার ওপর আস্থা রাখার জন্য দল এবং যারা তাকে নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ জানান। কঠোর পরিশ্রমে এই আস্থার প্রতিদান দেবেন বলে উল্লেখ করেন তিনি। সাইমন তার বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকেও ধন্যবাদ জানান।

পরে, সাইমান হ্যারিস তার পূর্বসূরি লিও ভারাদকারকে অনুসরণ করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গেইলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা