সংগৃহিত
আন্তর্জাতিক
ভারতে হোলি উৎসব

ত্রিপলে ঢেকে দেয়া হলো ৯ মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হোলি উৎসবে অশান্তি এড়াতে ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে মসজিদ। একটি বা দুটি নয়, একে একে ৯টি মসজিদ এভাবে ঢেকে ফেলা হয়েছে। একইসঙ্গে হোলিকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যও সতর্ক রয়েছে প্রশাসন। ত্রিপল দিয়ে মসজিদ ঢেকে ফেলার এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

সোমবার (২৫ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আলিগড় এবং সম্বল জেলার অন্তত নয়টি মসজিদকে হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে। মূলত হোলির সময় মসজিদগুলোতে যেন রঙ মাখানো না হয় সেটি নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য।

এনডিটিভি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আলিগড়ে অন্তত দুটি মসজিদকে ঢেকে দেওয়া হয়েছে। সার্কেল অফিসার (শহর) অভয় পান্ডে সাংবাদিকদের বলেছেন, এর মধ্যে একটি হলো সবজি মান্ডি এলাকার হালওয়াইয়ান মসজিদ এবং অন্য মসজিদটি দিল্লি গেটে অবস্থিত। এর পাশাপাশি সম্বল জেলায় সাতটি মসজিদ একইভাবে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

অভয় পান্ডে বলেছেন, হোলিকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় সেজন্য স্পর্শকাতর এলাকায় পতাকা মিছিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

সম্বল জেলাতেও মুসলিম সম্প্রদায়ের সাথে একমত হয়ে, বিতর্ক এড়াতে কিছু মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শ্রীশ চন্দ্র পিটিআইকে বলেছেন, গত বছরের মতো সম্বলের ছয়-সাতটি মসজিদও পারস্পরিক সম্মতিতে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ রং ছড়ানোর ফলে প্রায়ই বিবাদ হয়।

সার্কেল অফিসার (সম্বল) অনুজ কুমার চৌধুরী পিটিআইকে বলেছেন, জেলা প্রশাসন যে সমস্ত রুটে হোলি খেলা হয় সেগুলোর মসজিদগুলোকে ঢেকে দিয়েছে।

মুসলিম ট্রেডার্স অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক এহতেশাম আহমেদ বলেছেন, গত বছরও হোলির সময় বাজার মসজিদ, নাখাশা মসজিদ এবং আর্য সমাজ রোডে অবস্থিত একটি মসজিদসহ সম্বলের বেশ কয়েকটি মসজিদকে শহরে শান্তি বজায় রাখার জন্য ঢেকে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, প্রশাসন কর্তৃক মসজিদ ঢেকে রাখার এই সিদ্ধান্ত শান্তি বজায় রাখার জন্য ভালো পদক্ষেপ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা