সংগৃহিত
লাইফস্টাইল

আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য

লাইফস্টাইল ডেস্ক: আদর্শ সঙ্গীর স্বপ্ন দেখেন প্রত্যেক মানুষ। যিনি তার সঙ্গীকে অনেক ভালোবাসবেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সমর্থন করবেন।

একজন ভালো জীবনসঙ্গী হতে গেলে বেশ কয়েকটি গুণাবলি থাকা জরুরি। যা অনেকের মধ্যেই বিরাজ করে না।

চলুন তবে জেনে নেওয়া যাক একজন ভালো জীবনসঙ্গীর কয়েকটি বৈশিষ্ট্য-

১) একজন ভালো জীবনসঙ্গী তার সঙ্গী ও পরিবারের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হন। এমন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশে সঙ্গীর সঙ্গ ছাড়েন না।

২) একজন ভালো জীবনসঙ্গী অন্যান্য দায়িত্বের পাশাপাশি সঙ্গীর ভালোমন্দের দিকেও সমান দায়িত্ব পালন করেন। সঙ্গীকে সময় দেন তারা।

৩) সঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করেন এমন ব্যক্তিরা। তারা সঙ্গীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেন সব সময়। সঙ্গীর সিদ্ধান্তকেও সম্মান করেন। কখনো নিজের মতামত বা সিদ্ধান্ত চাপিয়ে দেন না।

৪) যে কোনো সমস্যা সমাধান করে ঠান্ডা মাথায় একজন ভালো জীবনসঙ্গী। তারা এমন সমাধান বের করেন যা পরিবার ও সংসার তথা সবার জন্যই ভালো হবে।

৫) সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে আলাপচারিতার মাধ্যমে একসঙ্গে মিলে কাজ করতে পছন্দ করেন তারা। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়।

৬) প্রিয় মানুষটির খারাপ দিকগুলো কখনো তুলে ধরেন না একজন ভালো জীবনসঙ্গী। বরং ভালো দিকগুলো মানুষের কাছে প্রকাশ করেন, যাতে সঙ্গীর সম্মানহানি না ঘটে।

এ ধরনের মানুষেরা দয়ালু, করুণাময়, শ্রদ্ধাশীল, সুখী ও যত্নশীল হন। এমন জীবনসঙ্গী পেলে সংসারও হয় সুখের!

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা