বিজ্ঞান

আজ দেখা যাবে ধূমকেতু ‘নিশিমুরা’, ফিরবে ৪৩৭ বছর পর!

আর্ন্তজাতিক ডেস্ক: টেলিস্কোপ দরকার হবে না, দেখা যাবে খালি চোখে- সম্প্রতি এমনই এক ধূমকেতুর খবর জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মাত্র এক মাস আগে আবিষ্কৃত ‘নিশিমুরা’ নামের সবুজ এই ধূমকেতুটি দেখতে আজ (মঙ্গলবার ১২ সেপ্টেম্বর) চোখ রাখতে পারেন আকাশের দিকে। কারণ আজই এটি অতিক্রম করবে পৃথিবীকে।

জাপানি জ্যোতির্বিদ হিদিও নিশিমুরা গত ১১ আগস্ট প্রথম এই ধূমকেতুর সন্ধান পান। অত্যাধুনিক একটি টেলিস্কোপ ক্যামেরার মাধ্যমে সেটির ছবি তোলেন তিনি।পরে তার নামেই এটির নামকরণ করা হয়। নিশিমুরার আকার এক কিলোমিটার।

জোতির্বিদদের উদ্ধৃত করে ইউরো নিউজ বলছে, মঙ্গলবার পৃথিবী থেকে ১২৫ মিলিয়ন বা ১২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরত্বে পৃথিবীকে অতিক্রম করবে নিশিমুরা।এ সময় এর গতি থাকবে ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার মাইল।

জোতির্বিদরা বলছেন, টেলিস্কোপ প্রয়োজন হবে না, খালি চোখে দেখা মিলবে নিশিমুরার। এছাড়া সৌরজগৎ অতিক্রমের সময় নিশিমুরা আরও উজ্জ্বল হবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা।

ইউরো নিউজ বলছে, সদ্য আবিষ্কৃত ধূমকেতু নিশিমুরা ১২ সেপ্টেম্বর নিরাপদে পৃথিবী অতিক্রম করলেও, জোতির্বিদদের জন্য উত্তর গোলার্ধে আগামী কয়েক দিন এটি দৃশ্যমান (টেলিস্কোপের সাহায্যে) থাকবে।

খালি চোখে দেখা গেলেও খুব ক্ষীণ হওয়ায় নিশিমুরা দেখতে ভিন্ন পরামর্শও দিয়েছেন বিজ্ঞানীরা। নাসার সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজের ব্যবস্থাপক পল কোডাস বলেছেন, এটি (নিশিমুরা ধূমকেতু) দেখার জন্য একজোড়া ভালো দূরবীন থাকলে ভালো হয় এবং কোন দিকে তাকালে দেখা যাবে তা-ও জানতে হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ‘নিশিমুরা’ ধূমকেতু শিগগিরই সূর্যকে প্রদক্ষিণ করবে এবং এসময়ে এটি পৃথিবীর কাছাকাছিও আসবে। পরে তা চলে যাবে দূর মহাকাশে। এ ধূমকেতুর বৈজ্ঞানিক নাম সি/২০২৩-পি১, যা আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছে আসবে। এর আগে এটি ১৩ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসাসহ ১২ সেপ্টেম্বর থেকে দেখা যাবে।

বিজ্ঞানীরা বলছেন, নিশিমুরা ধূমকেতুর কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। মঙ্গলবারের পর এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে। এটি দেখা যাবে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। রাত যত গভীর ও অন্ধকার হবে, ‘নিশিমুরা’ ধূমকেতু দেখার সম্ভাবনা তত বাড়বে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা