ছবি: সংগৃহীত
রাজনীতি

আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান:  বিএনপি মহাসচিব

আমার বাঙলা ডেস্ক

আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে পাকবাহিনী অনেক অত্যাচার করেছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সমাবেশে শেখ হাসিনা পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে। যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর। যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল।’

বিএনপির প্ল্যান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন স্টেজে উঠে তারেক রহমান বললেন আমার একটা পরিকল্পনা আছে। তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হলো ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

এ সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা