সংগৃহিত
জাতীয়

আইএলও’র সঙ্গে আলোচনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব, কোনটা গ্রহণ করতে পারব না, সেক্ষেত্রে কিছুটা বিস্তারিত আলোচনা হচ্ছে।

রোববার (১২ মে) দুপুর ১২টায় সংস্থাটির সঙ্গে এ বৈঠক শুরু হয়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি শুধু এতটুকু বলতে পারি, আমাদের আলোচনা চলছে। আগামীকাল বেলা সাড়ে ১১টা থেকে আবার আলোচনা শুরু হবে। আমি এখন কিছু বলব না। আগামীকাল আলোচনা শেষে বলব।

কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করেছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সন্তোষজনক আলোচনা হচ্ছে।

৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলোর মধ্যে আজ প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনা বাকি। সেগুলো শেষ হওয়ার পর আপনাদের বিস্তারিত জানাব।

বৈঠকে আইএলও প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- সংস্থাটির কান্ট্রি অফিসের পরিচালক টৌমো পৌটিআইনেন, লেবার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন (এলএডব্লিউসি) ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান ও ট্রেড ফর ডিসেন্ট ওয়ার্কের কারিগরি অফিসার চায়ানিক থামপারিপাতরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা