সংগৃহীত
বিনোদন

অস্কার জিতে সালদানা শোনালেন অভিবাসীদের অবদানের গল্প

বিনোদন ডেস্ক

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি শ্রদ্ধা জানালেন জো সালদানা। আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পান সালদানা।
অস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশে জো সালদানা বলেন ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত’।

মঞ্চে উঠে আবেগাপ্লুত সালদানা কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন, এবং ‘এমিলিয়া পেরেজ’ এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন—শিল্প জগতে অভিবাসীদের অবদান।

জো সালদানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।

তিনি আরো বলেন, আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে ছিল শঙ্কা, তবে সেই পোগা শহরেই জমকালো আয়োজনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর বসে বছরের সেরা ছবিকে পুরস্কৃত করার এই আয়োজন।

অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। পুরস্কার বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করছে, এসময় বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

কস্টিউম ডিজাইনে পুরস্কার জিতেছে ‘উইকড’ ছবি। সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এ ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে আনোরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা