বিনোদন
অঞ্জন আইচের নাটক ‘ভালো হয়ে যা মাসুদ’

অভিনয়ে ফিরলেন নাবিল আহমেদ

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর ফের অভিনয়ে সরব হচ্ছেন এই প্রজন্মের সম্ভাবনাময় তরুণ অভিনেতা ও মডেল নাবিল আহমেদ। অঞ্জন আইচ পরিচালনায় ‘ভালো হয়ে যা মাসুদ’ নাটকে অভিনয়ের মাধ্যমে আবারো অভিনয়ে যাত্রা শুরু হলো নাবিল আহমেদের। ক্যারিয়ারের প্রথমে মডেলিং দিয়ে শুরু নাবিল আহমেদের। পরে মঞ্চে যোগ দেন মঞ্চে। সেই অভিজ্ঞতায় ক্যামেরার সামনে আসেন ‘অবশেষে তুমি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এছাড়াও কাজ করেছেন খলিলুর রহমান শাওনের রচনা ও পরিচালনায় ১০২ পর্বের ধারাবাহিক ‘জহুর আলী জহুরী’ নাটকে। নাবিল অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মন বসতি’, ‘নফর আলীর হাট’, ‘ভুলে গেছো তুমি’, ‘নয়নতারা’, ‘দ্বি-চক্র যান প্রেম’, ‘রহমত আলীর ব্যাগ’, ‘আলীর নাটের বাড়ি’, ‘জীবনযাত্রা’ প্রভৃতি। এছাড়াও তিনি অভিনয়ের পাশাপাশি টিভিসিতেও কাজ করেছেন। বেশ কিছু নাটক প্রযোজনাও করেছেন নাবিল। ‘বø্যাাক এ্যান্ড হোয়াইট’ নামের তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের বাইরে বিশেষ করে ভারত, নেপাল, মালয়েশিয়া এবং থাইল্যান্ডসহ বিশে^র বেশ কয়েকটি দেশে নাবিল বিভিন্ন নাটকের শুটিং করেছেন। নতুন করে নিয়মিত কাজ শুরুর মাধ্যমে আবারও দর্শকদের কাছে ফিরছেন নাবিল। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজের ইচ্ছে আছে। সব মিলিয়ে সামনে আরো ভালো ভালো কাজ দর্শকদেরকে উপহার দিতে চান তিনি। ভূমিকা রাখতে চান দেশীয় সংস্কৃতিতে। এ জন্য তিনি সবার কাছে দোয়া পার্থী। নিজ মেধা একাগ্রতা ও দেশীয় সংস্কৃতির প্রতি অবিচল আস্থায় একনিষ্ঠ সাধনায় এগিয়ে যাবেন অভিনেতা নাবিল আহমেদ, সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা