সংগৃহিত
বিনোদন

ক্যানসারের ৩য় স্টেজে হিনা খান

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তাঁর ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে। এরইমধ্যে চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন নিজেই।

গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু এ নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী।

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে গুঞ্জনকে সত্য বলে জানান হিনা। ইনস্টাগ্রাম বিবৃতিতে হিনা খান লিখেছেন, ‘চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করছি। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত, এখন তা স্টেজ থ্রিতে রয়েছে। এমন একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসারমুক্ত হওয়ার বিষয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এরইমধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসারমুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।’

বিবৃতিতে হিনা আরও বলেন, ‘আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি, এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন। আমার জন্য দোয়া করবেন।’ ভারতীয় টেলিভিশন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তারপর তাঁকে ‘হ্যাকড’ সিনেমায় দেখা গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা