সংগৃহীত ছবি
বিনোদন

অভিনয়ে ফিরছেন আদনান সামি

বিনোদন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামি আবারও বলিউডে ফিরছেন। দীর্ঘ ৯ বছর পর ফিরছেন তিনি; কাজ করবেন কাসুর এবং ভিকি অউর বিদ্যা কা ওয়ালা নামে দুটি ছবিতে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তার অনুরাগীদের উদ্দেশে এমনই আশাবাদ দিয়েছেন আদনান সামি। জানালেন, তার সময়ের দরকার ছিল বিধায় তিনি বিশ্রামে ছিলেন। তিনি জানান, ‘কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল নিজেকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হব বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হল আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’

আদনান সামি বলেন, ‘আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীন ভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।’

আদনান মশকরা করে জানালেন, কিছুটা অলস হয়ে গেছেন তিনি। তবে তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন বলেও জানান। তবে তিনি খুব বেশি গান গাননি কারণ গানটা তার কাছে ইমোশনাল একটা ব্যাপার। শুধু ব্যবসা নয়। তার ভালো লাগার জায়গাও এটি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা