সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুজরুকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. মিলন (৪০) এবং একই গ্রামের নাজেমুল হকের ছেলে মনিরুল ইসলাম (৪০)। নিহত মনিরুল রিকশাচালক ও রিকশার যাত্রী মিলন পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

পুলিশ জানায়, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর আর ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। এছাড়া রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা