সংগৃহীত
টেকলাইফ

কিউবার একটি রেস্তোরাঁ যেন অ্যানিমেটেড চলচ্চিত্রের সেট

আমার বাঙলা ডেস্ক

কিউবার ‘ডোনা অ্যালিসিয়া’ নামের একটি রেস্তোরাঁ প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে। সাত বছর আগে চালু হওয়া রেস্তোরাাঁটিতে ঢুকলে মনে হবে আপনি কোনো অ্যানিমেটেড চলচ্চিত্রের সেটে ঢুকে পড়েছেন।

এই রেস্তোরাঁ ধীরে ধীরে প্রযুক্তিকে আপন করে নিয়েছে। শুরুতে টেবিলগুলোতে ছিল ট্যাবলেট, পরে যুক্ত হয় অ্যালেক্সা সার্ভিস (অ্যামাজনের তৈরি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট; যা কণ্ঠস্বরের নির্দেশনা মেনে কাজ করে)। এসব ছাড়াও রেস্তোরাঁর টেবিলের স্ক্রিনে দেখা মিলবে ডিজিটাল মেন্যুর। প্রক্ষালন কক্ষে রয়েছে স্বয়ংক্রিয় দরজা।

তবে এ রেস্তোরাঁর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো খাবার পরিবেশনকারী এক রোবট। রেস্তোরাঁর মালিকের দাদির নামে নামকরণ করা ‘ডোনা অ্যালিসিয়া’ নামের রোবটকে পছন্দ করে বাচ্চা-বুড়ো সবাই। অনেকেই তার সঙ্গে তোলেন সেলফিও।

৬৪ বছর বয়সী সরকারি কর্মকর্তা সোনিয়া পেরেজ এ রেস্তোরাঁয় এসে রীতিমতো চমকে গিয়ে বললেন, ‘মনে হচ্ছে আমি কোনো কার্টুন চলচ্চিত্রের ভেতর ঢুকে পড়েছি। ইস, যদি কিউবায় এমন আরো রেস্তোরাঁ থাকত!’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা