সংগৃহীত
খেলা

সিরিজ নির্ধারণী ম্যাচে নাজমুলকে পাচ্ছে না বাংলাদেশ, অধিনায়ক মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজ সোমবার (১১ নভেম্বর) সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচ খেলবে। কিন্তু একটি দুঃসংবাদ এসেছে দলের জন্য। কুঁচকির চোট ছিটকে দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে রবিবার (১০ নভেম্বর) করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এই চোটে হয়তো বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত নাজমুলের।

অন্তত প্রথম টেস্ট তিনি খেলতে পারছেন না, সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরো খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।

শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

মুশফিকের পর নাজমুল— ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের সিরিজে বাংলাদেশ দলের ক্ষতিই হয়ে গেল বোধ হয়!

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১

আজ ০৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০.১৫ ঘটিকায় সোনারগাঁও থানার অফি...

তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটের বিমানে ছিল গুরুতর ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বার বার যান্ত্রিক ত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

আজ ৭ মার্চ- ২০২৬ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস।...

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান...

ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জরুরি ক্ষমতা ব্যবহার কর...

হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিস্তীর্ণ জলাভূমি বৃহত্তর অঞ্চল হাকালুকি হাওরে এবার...

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি...

দাগনভূঞায় মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধার, আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা