জাতীয়

গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রবিবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এর আগে র‌্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। সেরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে ১০ এর কম।

অপরদিকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেইসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।

উপদেষ্টা আরো বলেন, নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা