ছবি: সংগৃহীত
জাতীয়

রবিবারই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন সংগঠন

নিজস্ব প্রতিবেদক

অভ্যন্তরীণ সব প্রস্তুতি শেষ। রাতেই হবে যত সিদ্ধান্ত এবং আগামীকালই আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসা সমন্বয়কদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির একাধিক উদ্যোক্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইতোমধ্যে সব প্রস্তুতি গুছিয়ে এনেছেন নীতি নির্ধারকরা। নেতৃত্বে কারও আসবেন সেটিও নির্ধারণের শেষ পর্যায়ে রয়েছে। শেষ হয়েছে সংগঠনটির ঘোষণাপত্র লেখার কাজও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই সংগঠনেও থাকছে শীর্ষ ৪টি পদ আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক।

নেতৃত্বে কারা থাকছেন সে বিষয়ে সংগঠনটির উদ্যোক্তাদের একজন সাকিব আহমেদ বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আব্দুল কাদের।’

কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হিসেবে আসতে পারেন বৈষম্যবিরোধী আন্দোলনের দফতর সেল সম্পাদক জাহিদ আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব হিসেবে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।

কেন্দ্রীয় কমিটির মুখপাত্র পদে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র পদে আসবেন ঢাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে ঢাবি শিক্ষার্থী আল আমিন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক পদে আসতে পারেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম।

এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট'।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা