ছবি-সংগৃহীত
জাতীয়
বিশ্ব শিক্ষক দিবস

শিক্ষকরা সুনাগরিক গড়ার প্রকৌশলী: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শিক্ষকরা সমাজের বাতিঘর এবং সুনাগরিক গড়ার প্রধান প্রকৌশলী।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দেওয়া এ বাণীতে তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধন ও নৈতিকতা বিকাশের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করে যাচ্ছেন। এ কৃতিত্ব শুধু শ্রেণিকক্ষেই নয়, বরং বিশ্বমঞ্চেও দৃশ্যমান।

রাষ্ট্রপতি বলেন, আদর্শ জাতি গঠনের মহান কারিগর শিক্ষকরা সর্বদা জ্ঞান ও প্রজ্ঞার আলোকবর্তিকা হিসেবে নিবেদিত প্রাণ। আমাদের শিক্ষকদের অর্জন ও কৃতিত্ব, তাদের নিরলস সাধনার যথার্থ প্রমাণ।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করার জন্য শিক্ষকদের জন্য গবেষণা অনুদান ও বৃত্তি-তহবিল গঠন করেছে। এ উদ্যোগ শিক্ষকদের মর্যাদা উন্নীত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে।

মো. সাহাবুদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অনেকাংশে নির্ভর করে টেকসই শিক্ষাসহ দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর। তাই শিক্ষাকে ভিত্তি করেই দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা ক্ষেত্রের প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় আনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। পাশাপাশি উচ্চ শিক্ষাসহ গবেষণা খাতকে সমৃদ্ধ করতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, আদর্শ ও সৃজনশীল নাগরিক গড়ার জন্য দক্ষ ও সৃষ্টিশীল শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শিক্ষার সকল পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন ও প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।

তিনি বলেন, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। দিবসটিতে দেশের সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

সেই সাথে দেশের উন্নয়নে নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দৃঢ় অঙ্গীকার নিয়ে বাংলাদেশের প্রতিটি শিশুর মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানাই। এ সময় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন তিনি। সূত্র: বাসস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা