ছবি: সংগৃহীত
জাতীয়

বিজিবির সাবেক ডিজি মইনুল বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক

বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে সস্ত্রীক গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে আমেরিকা যাওয়ার জন্য আসলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআর-এর মহাপরিচালক ছিলেন। বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর তিনি দায়িত্ব নেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা