জাতীয়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীবাসী কয়েক দিনের গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল। যদিও হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বাইরে বের হওয়া মানুষের।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে। এ বৃষ্টিতে আবহাওয়া শীতল হয়ে উঠে। অবশ্য এর পরেও বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকে। এতে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বাংলামোটরের এক ব্যবসায়ী বলেন, কারওয়ান বাজারে এসেছিলাম পণ্য নিতে। হঠাৎ বৃষ্টিতে কিছুটা অসুবিধায় পড়ে যাই। তবে কয়েক দিনের গরমের পর এ বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে।

মোটরসাইকেল নিয়ে বাংলামোটরের ফুট ওভার ব্রিজের নিচে বৃষ্টি কমার অপেক্ষায় ছিলেন সাদমান। তিনি বলেন, অফিসের কাজে বের হয়েছিলাম। হঠাৎ করে বৃষ্টি চলে আসবে বুজতে পারিনি। বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি। তবে ভালোই লাগছে। গরম কমে যাবে বলে আশা করছি।

এদিকে আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে দেশের সব বিভাগেই সপ্তাহব্যাপী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে আগামী ২ দিন তাপমাত্রা কমবে। যদিও দুইদিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা