সংগৃহিত
জাতীয়

বিমানকর্মীদের শরীরে বসছে বডি ক্যামেরা

বাণিজ্য ডেস্ক: বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিযুক্ত নিরাপত্তাকর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট সমূহের একটি প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

বিমানের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এ প্রদর্শনী।

শফিউল আজিম বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের সব বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে। বিগত বছরে বিমান জিএসই বিভাগের জন্য মানসম্মত গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী কয়েক মাসে বিমান জিএসই বহরে ১০০টির বেশি উন্নত প্রযুক্তির গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট যুক্ত হবে, এতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিযুক্ত নিরাপত্তা কর্মীদের শরীরে বডি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সব স্টাফদের জন্য রেডিও টেলিফোন (আরটি) প্রদান করা হচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা