জাতীয়

ঢাকায় পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। এ সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।

বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিকালে তিনি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন। ৯ সেপ্টেম্বর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলন শুরু হতে যাচ্ছে। ভারতে প্রথমবারের মতো আয়োজিত জি-২০ সম্মেলনে লাভরভ যোগ দেবেন।

রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নানা হিসাবনিকাশ চলছে। তার সফরকে পশ্চিমা দেশগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়েছে। বৈশ্বিক রাজনীতিতে রাশিয়াকে প্রবল চাপের মুখে ফেলার চেষ্টা অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো। এ অবস্থার মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বিশেষ গুরুত্ব বহন করে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা