সংগৃহীত
জাতীয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, আশা করছি আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চালাতে পারবো। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে ৬ টি নাম পাঠানো হয়েছে। তিনি এখান থেকে একটি নাম রাখতে পারেন বা কোনো নাম দিতে চাইলে আমরা ট্রেনের জন্য সেই নামটি রাখবো।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশকে বিবেচনায় রেখে ইলেকট্রিক ট্র্যাক সেকশনে যাওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। যাতে ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত রেল ব্যবস্থা ইলেকট্রিক ট্র্যাক সেকশনে করানো সম্ভব হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়।

২০১১ সালের ৩ এপ্রিল মেগা প্রকল্প হিসেবে এ সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরবর্তীতে টেন্ডার হলে দোহাজারি-চকরিয়া ও চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এ ২ লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়। কার্যাদেশ দেওয়ার পর ২০১৮ সালে এ মেগা প্রকল্পের কাজ শুরু হয়।

সে হিসেবে আজ পর্যন্ত অনুমোদনের ১৩ বছর ৪ মাস ৪ দিন পর প্রকল্পটির উদ্বোধন হলো। এই ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা। এতে অর্থায়ন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার।

আজ প্রকল্পটির উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮ তম জেলা হিসেবে যুক্ত হলো কক্সবাজার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ন...

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤...

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরব...

নীলফামারী তথ্য অফিসের উদ্যোগে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক প্রচার কার্যক্রমের অংশ হ...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

পশ্চিমবঙ্গে বিজেপি ২০৮ , তৃণমূল ৭৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিজেপি ২০৮ আস...

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা বা পাহারা দেওয়ার অভিযানের অংশ...

ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর রেমিট্যান্স ক্যা¤...

দুর্ভোগে দুই ইউনিয়নবাসীর জনজীবনঃ

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার থেকে নলছিটি উপজেলার ভৈরব...

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা