সংগৃহীত
জাতীয়

শুক্র ও শনিবারও খোলা থাকবে ডিএসসিসি, মিলবে সব সেবা

নিজস্ব প্রতিবেদক

আগামী শুক্র ও শনিবার ছুটির দিন সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে দীর্ঘদিন সেবা বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে সেবা কার্যক্রম। পাশাপাশি ইশরাক অনুসারীদের অবস্থান কর্মসূচিও চলমান রয়েছে।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। সেসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন।

পরে ঈদের বিরতির পর গত ১৫ জুন থেকে আবার ইশরাকের অনুসারীরা অবস্থান কর্মসূচি পালন করতে শুরু করেন। ফলে গত পরশু পর্যন্ত প্রধান ফটকসহ অন্যান্য বিভাগে তালা দেওয়া ছিল। দীর্ঘদিন পর গতকাল প্রধান ফটকসহ অন্যান্য বিভাগের তালা খুলে দেওয়া হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা