জাতীয়

জুলাই শহীদ স্মরণে ‘গণমিনার’ হবে বিজয় সরণিতে

ঢাবি প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মৃতিকে অম্লান রাখতে রাজধানীতে নির্মিত হচ্ছে ‘গণমিনার’। বীরউত্তম মেজর জেনারেল আজিজুর রহমান ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরে এই মিনার নির্মাণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে গণমানুষের সম্পৃক্ততার লক্ষ্যে গণচাঁদা সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই উদ্যোগের কথা জানান গণমিনার বাস্তবায়ন কমিটির সদস্যরা। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘৫ আগস্টের জয়ের মধ্য দিয়ে এ দেশের মানুষ মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছে। এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১ হাজার ৪০০ জন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের স্মরণেই নির্মাণ করা হবে এই গণমিনার। এটি নির্মাণে গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।’

মিনার নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে মোহাম্মদ আজম বলেন, আমরা ৫ আগস্টের মধ্যে এর একটি দৃশ্যমান রূপ দিতে চাই। তবে পূর্ণাঙ্গ নির্মাণকাজ চলতে থাকবে।

নির্মাতা ও স্থপতি কামার আহমাদ সাইমন বলেন, ‘লাখো মানুষের অংশগ্রহণে এবং হাজার হাজার শহীদের আত্মত্যাগে সংঘটিত এই অভ্যুত্থানকে আমরা স্মরণে রাখতে চাই মিনার নির্মাণের মাধ্যমে। মিনার একটি পাবলিক প্লেস, যেখানে সম্মান প্রদর্শন করা যায়; এটি জাদুঘরের মতো বদ্ধ নয়। প্রস্তাবিত মিনারটি মূলত দুটি উপাদানে গঠিত হবে–একটি দেয়াল এবং একটি এপিটাফ। এপিটাফে জাতিসংঘ স্বীকৃত ১ হাজার ৪০০ শহীদের নাম, জন্ম-মৃত্যুর সময়, পেশা এবং শহীদ হওয়ার স্থানের তথ্য খোদাই করে সংরক্ষণ করা হবে।’

জানা গেছে, গণমিনার বাস্তবায়ন কমিটি সর্বসম্মতিক্রমে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে– ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জমি বরাদ্দ ও প্রকৌশল সহায়তার আশ্বাস, জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিচিতি সংরক্ষণ এবং গত ২৫০ বছরের গণপ্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাস চিত্র ও খোদাইয়ের মাধ্যমে এই স্মারকে তুলে ধরা। কমিটি জানিয়েছে, এই গণমিনার হবে একটি সর্বজনীন স্মরণস্থল, যা রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব মত ও পথের মানুষের সম্মিলিত উদ্যোগে নির্মিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, লেখক মোহাম্মদ রোমেল প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা