রাজনীতি

ধানমন্ডি ৩২-এ ভবন ভাঙার ঘটনায় ভারতের ইন্ধন থাকতে পারে: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবন ভাঙার ঘটনায় ভারতের ইন্ধন ও হস্তক্ষেপ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

মেজর হাফিজ বলেন, ‘গতকাল যা ঘটেছে তা আজও চলমান। কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কী, তা জেনে আজকের মধ্যেই হয়তো বিএনপি তার অবস্থান জানাবে।’

শেখ হাসিনা দেশের সব বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করতে ও আগামী দিনের গণতন্ত্রের যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ ধরনের কর্মকাণ্ড। ধানমন্ডি ৩২-এর ভবন ভাঙার ঘটনায় ভারতের ইন্ধন ও হস্তক্ষেপ থাকতে পারে।’

মেজর হাফিজ বলেন, ‘জুলাই বিপ্লবে ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলন করেনি বিএনপি। পরিচিত মুখের কেউ সামনে যায়নি। যারা জুলাই বিপ্লবে আন্দোলনে করেছে বিএনপির পক্ষ থেকে তারা অপরিচিত মুখের কর্মী। তাই অনেকে বলেন, বিএনপি আন্দোলন করেনি।’

বিএনপির এই নেতা বলেন, ‘হাসিনার পালনের পর বুদ্ধিজীবীরা নতুন নতুন মত দিচ্ছেন। নানা রকম প্রকলেমেশন, ডিক্লেমেশন শোনা যাচ্ছে। এই সরকারের প্রধান কাজ জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। কিন্তু মনে হচ্ছে তারা তাদের দায়িত্ব কি তা জানে না।’

চলতি বছরেই নির্বাচন হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বেলন, ‘গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে ও তাদের প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। সরকার সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করি।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন। ভাঙাভাঙির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তবে ধানমন্ডি ৩২-এ ভবন ভাঙার ব্যাপারে দলের উচ্চ ফোরাম মন্তব্য করবেন।

তিনি আরো বলেন, ‘মনে হয় দেশটা ভালো গন্তব্যের দিকে যাচ্ছে না। তাই গণতন্ত্র রক্ষায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর জরুরি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা