সংগৃহিত
রাজনীতি

সংখ্যা বড় নয়, সংসদে আমরাই বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে দলীয়ভাবে জাতীয় পা‌র্টি একমাত্র বিরোধী দল ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তি‌নি ব‌লে‌ছেন, সংসদে আমরা যে বিরোধী দল সেটা স্পিকারের দৃষ্টিতে এসেছে। সংসদের কার্যক্রমে এটা উল্লেখ থাকবে। সংখ্যাটা বড় নয়, সংসদে কারা বিরোধী, সেটা মূল জিনিস।

সোমবার (২৯ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ সময় চুন্নু ব‌লেন, সংসদে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন, বিরোধীদলের নেতা হিসেবে জাপা চেয়ারম্যানকে যে স্বীকৃতি দিয়েছেন, তা যথার্থ হয়েছে।

চুন্নু আরও বলেন, আমরা স্পিকারকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। স্পিকারের এই সিদ্ধান্ত নজির হিসেবে কাজ করবে। জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমু‌দের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে। মানুষের আশা যে, জাপা আসলেই বিরোধী দল, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে এবার। মানুষের মধ্যে সমালোচনা ছিল, গৃহপালিত বা এই ধরনের শব্দ। এই শব্দগুলো যাতে আর ব্যবহার না হয়, সে লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আমরা ভূমিকা আগামীতে রাখবো। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে কাজ করবো।

এদিকে, জিএম কা‌দের ও মু‌জিবুল হক চুন্নু‌কে দল থে‌কে অব‌্যাহ‌তির বিষয়‌টি আম‌লে নেন‌নি ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন দলের মহাস‌চিব।

তি‌নি ব‌লেন, উনি (রওশন এরশা‌দ) খুব অসুস্থ। স্বাভাবিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। উনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, যা খুবই দুঃখজনক।

রওশন এরশা‌দের ঘোষণায় জাপায় কোনও অস্বস্তি নাই জানিয়ে মহাস‌চিব বলেন, রওশন এরশাদ আমাদের পৃষ্ঠপোষক। তিনি আমাদের এতই শ্রদ্ধার পাত্র, উনি কোনও অসাংবিধানিক সিদ্ধান্ত নিলেও আমরা আমলে নিই না। তা‌কে অসাংগঠনিক পন্থায় ব্যবহার করা হচ্ছে। আর তার সঙ্গে যারা র‌য়ে‌ছেন, তারা কেউ দলের কোনও পদ হোল্ড করেন না। এমনকি, সাধারণ মেম্বারও না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা