রাজনীতি

দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উঠবেন রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত।

গুলশানে এভিনিউয়ে দেড় বিঘায় ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়িটি। এত বছর বাড়িটি তাঁর নিয়ন্ত্রণে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেয়।

দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বাড়িটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সরকারের তরফ থেকে উপহার দেওয়া। এখন সেই বাড়িটার নামজারি করে কাগজপত্র বেগম জিয়ার হাতে পৌঁছে দেওয়া হয়েছে।’

বিএনপি নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিচ্ছে দল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দলীয় কার্যালয়ে তাঁর (তারেক রহমান) দপ্তর এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতে নানা আয়োজন এরইমধ্যে শুরু হয়ে গেছে। এবং সরকারের কাছেও এসব বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তিনি দ্রুতই আমাদের মধ্যে ফিরে আসবেন।’

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই বাড়িটিতে একটি বিদেশ ফার্ম ভাড়ায় ছিল। মোটামুটি ৬ মাস আগে তারা ছেড়ে দিয়েছে। নিশ্চয় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে কিন্তু এটা নতুন করে সংস্কার করা হয়েছে। এই বাড়িটি তারেক রহমানের জন্য যোগ্য বাসস্থান হবে বলে আমার মনে হয়।’

তিন বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে বাড়িটিতে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্ন...

সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি গ্রেফতার। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ১০/০৪/২...

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

মার্কিন প্রেসিডেন্টকে অপসারণে কমিশন গঠনের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষমতা নির্ধারণে একটি কমিশন গঠনের...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা