রাজনীতি

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট : সারজিস

নিজস্ব প্রতিবেদক

গত বছরের ৮ আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বছর পূর্ণ হতে চলেছে গণআকাঙক্ষার এই সরকারের। অন্তর্বতী সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সেই সীমাবদ্ধতা কী, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাও তুলে ধরেছেন এই জুলাই বিপ্লবী। পাশাপাশি অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ তার।

শুক্রবার (২০ জুন) বিকাল সাড়ে চারটার দিকে দেওয়া ওই পোস্টে সারজিস লিখেছেন, ‘এ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো-উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ।’

তিনি আরো লিখেছেন, ‘অনেকে ক্ষেত্রে তারা (অন্তর্বর্তী সরকার) একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।’

সারজিসের এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু নেটিজেন। এনসিপি নেতার পোস্টের নিচে মন্তব্য করে তারা তাদের মতামত জানিয়েছেন।

মি. ফরএভার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হলো তাদের নিরপেক্ষতার অভাব। উপদেষ্টা পরিষদ গঠনে কিংবা উন্নয়ন বাজেট বণ্টনে অনেক সময় দেখা যায়, একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি তারা পক্ষপাত দেখায়। এতে সার্বজনীন উন্নয়ন ব্যাহত হয় এবং জনআস্থা ক্ষুণ্ণ হয়, যা নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।’

উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন উপদেষ্টাকে বাদ দেওয়া হোক। পরিস্থিতি সুন্দর হয়ে যাবে বলে পরামর্শ আরেক নেটিজেন।

মো. মহিউদ্দিন মাহমুদ নামে একজনের মন্তব্য, ‘ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠাবান আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে জনগণ উপকৃত হবে।’

জাকারিয়া রোমেল নামে একজন অবশ্য সারজিসের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে লিখেছেন, ‘একটা বিভাগ না একটা গ্রুপের দিকে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা, আর সেটা হলো বৈষম্যবিরোধী নামে এনসিপি নেতাদের দিকে।’

যদিও কারো মন্তব্যেরই কোনো জবাব দেননি পোস্টদাতা সারজিস আলম। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক পোস্টে তিনি ‘ইসরাইলের পতন আবশ্যক ইনশাআল্লাহ’ বলে মন্তব্য করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে গণশুনানি

রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর হােপ প্রকল্পের উদ্যোগে প্রান্তিক জনগোষ...

সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

মুন্সীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত এক স্টেনোটাইপিস্টের বিরুদ্ধে ঘুষ গ্...

প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা পর্যায়ে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ডকাপ টুর্ন...

সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা রক্সি গ্রেফতার। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল ১০/০৪/২...

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের

আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবাননের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

মার্কিন প্রেসিডেন্টকে অপসারণে কমিশন গঠনের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষমতা নির্ধারণে একটি কমিশন গঠনের...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা